Vacancy Announcement

প্রকল্পের নাম: Resilient Homestead and Livelihood Support to the Vulnerable Coastal People of Bangladesh (RHL)
বাস্তবায়নকারী সংস্থা: বাস্তব ইনিসিয়েটিভ ফর পিপল’স সেলফ-ডেভেলপমেন্ট
কর্মস্থল: মহেশখালী প্রকল্প অফিস, হোয়ানক, মহেশখালী, কক্সবাজার

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এবং পিকেএসএফ (PKSF)-এর অর্থায়নে বাস্তবায়িত RHL প্রকল্পের মহেশখালী অফিসের জন্য ৩০ জুন ২০২৮ অব্দি সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিম্নোক্ত পদে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 

পদের নাম: টেকনিক্যাল অফিসার (একুয়াকালচার)

পদ সংখ্যা: ১ জন

বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেরিন ফিশারিজ (Marine Fisheries), ফিশারিজ টেকনোলজি (Fisheries Technology), একুয়াকালচার (Aquaculture) অথবা ফিশ জেনেটিক্স ও বায়োটেকনোলজি (Fish Genetics & Biotechnology) বিষয়ে অনার্স (Honours) ও মাস্টার্স (Masters) ডিগ্রি।

 

অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী:

  • সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • একুয়াকালচার এবং হ্যাচারি ব্যবস্থাপনায় (Aquaculture and Hatchery Management) ন্যূনতম ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আবশ্যক।
  • উপকূলীয় অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করার এবং স্থানীয় কাঁকড়া চাষি বা খামারিদের কারিগরি সহায়তা প্রদানের মানসিকতা থাকতে হবে।
  • মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়।

 

বেতন ও অন্যান্য সুবিধাদি:

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: মোটরসাইকেল ভাড়া, তেল খরচ এবং মোবাইল বিল প্রদান করা হবে (সংস্থার নীতিমালা অনুযায়ী)।

 

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সকল একডেমিক সার্টিফিকেট, NID ও অভিজ্ঞতা সনদসহ এবং কভার লেটারসহ (আবেদনপত্র) ইমেইলের মাধ্যমে Executive Director, BASTOB বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

ইমেইল ঠিকানা: bastobipsd@gmail.com

ইমেইলের সাবজেক্ট: “Application for the post of Technical Officer (Aquaculture) – RHL Project”